এবার খোদ রাজধানী দিল্লিতেই মুখ পুড়ল মোদী-শাহদের
দি নিউজ লায়নঃ এবার খোদ রাজধানী দিল্লিতেই মুখ পুড়ল মোদী-শাহদের। দিল্লি পুরনিগমের ৫ আসনের উপনির্বাচনে ধরাশায়ী হল বিজেপি। মূলত গত বছরে যে এলাকাগুলিতে অশান্তি ছড়িয়েছিল সেখানেই এবার এই পাঁচ আসনে উপনির্বাচন হয়।
নির্বাচনের ফল প্রকাশের পর দেখা গেল দিল্লির রোহিনী-সি, শালিমার বাগ, ত্রিলোকপুরী, কল্যাণপুরী, চৌহান বাঙ্গার এলাকার ওই পাঁচটি আসনেই হেরেছে পদ্ম শিবির। তারমধ্যে চারটি আসনই দখল করেছে আপ আর একটি দখল করেছে কংগ্রেস।

Post a Comment